ঐক্যের ডাক দিলেন মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

জাতীয়

ইরানের সাহসী প্রতিরোধ দেশটিকে যুক্তরাষ্ট্রের মোকাবেলায় আরো শক্তিশালী ও প্রস্তুত করে তুলেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা

2026-05-15T20:17:33+00:00
2026-05-15T20:18:01+00:00
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাতীয়
ঐক্যের ডাক দিলেন মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮:১৭ পিএম  আপডেট: ১৫.০৫.২০২৬ ৮:১৮ পিএম
সংগৃহীত ছবি
ইরানের সাহসী প্রতিরোধ দেশটিকে যুক্তরাষ্ট্রের মোকাবেলায় আরো শক্তিশালী ও প্রস্তুত করে তুলেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

জাতীয় ফারসি ভাষা সংরক্ষণ দিবস ও মহাকবি ফেরদৌসীর স্মরণে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন বলে জানায় বার্তা সংস্থা আলজাজিরা।

জাতীয় ফারসি কবি ফেরদৌসীকে স্মরণ করে দেওয়া ওই বার্তায় মোজতবা খামেনি বলেছেন, সাম্প্রতিক পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে (যুক্তরাষ্ট্র-জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে) ইরান প্রমাণ করেছে যে, ফেরদৌসীর কিংবদন্তিতুল্য কাহিনিগুলো কেবল সাহিত্য নয়, বরং তা ইরানিদের বাস্তব জীবন ও তাদের বীরত্বপূর্ণ চরিত্রের প্রতিফলন।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফেরদৌসীর মহাকাব্য ‘শাহনামা’-তে থাকা ‘বীরত্বপূর্ণ ও কোরআনপ্রসূত ধারণাগুলো’ ইরানের সব জাতিগোষ্ঠী ও সামাজিক শ্রেণিকে তাদের পরিচয়, স্বাধীনতা এবং ‘জাহহাকসদৃশ (ইরানের অশুভ শক্তির প্রতীক) আগ্রাসীদের’ বিরুদ্ধে সংগ্রামে ঐক্যবদ্ধ করে। 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: