নিয়ামতপুরে ১০০ টাকার বিরোধে প্রাণ গেল আদিবাসী যুবকের

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

সারাদেশ

নওগাঁর নিয়ামতপুরে ধারের ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে সুনীল পাহান (৪০) নামে এক আদিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে

2026-05-15T17:45:04+00:00
2026-05-15T17:45:04+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
নিয়ামতপুরে ১০০ টাকার বিরোধে প্রাণ গেল আদিবাসী যুবকের
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৫:৪৫ পিএম 
নওগাঁর নিয়ামতপুরে ধারের ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে সুনীল পাহান (৪০) নামে এক আদিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ডাহুকা কাকশা আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে। নিহত সুনীল পাহান ওই এলাকার মৃত বাগান পাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রসেনজিৎ মান্দা বিয়ের পর থেকে কাকশা গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে পাওনা টাকা চাইতে প্রসেনজিৎ ও একই গ্রামের জগলু পাহান সুনীলের বাড়িতে যান। এ সময় টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সুনীলের বাড়িতে থাকা একটি বাঁশ দিয়ে তাকে আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাহবুবুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত জগলু পাহানকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিকে আটকের চেষ্টা চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: