সুপ্রিম কোর্ট বার নির্বাচনে দুই দিনে ভোট পড়েছে ৪০৪৮টি

অনলাইন ডেস্ক

আইন-আদালত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের দুই দিনব্যাপী নির্বাচনে ভোট পড়েছে ৪ হাজার ৪৮টি।দুই দিনব্যাপী নির্বাচনের দ্বিতীয় ও শেষ দিনে

2026-05-14T19:44:49+00:00
2026-05-14T19:44:49+00:00
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
রবিবার, ১৪ জুন ২০২৬
আইন-আদালত
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে দুই দিনে ভোট পড়েছে ৪০৪৮টি
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের দুই দিনব্যাপী নির্বাচনে ভোট পড়েছে ৪ হাজার ৪৮টি।

দুই দিনব্যাপী নির্বাচনের দ্বিতীয় ও শেষ দিনে আজ সুপ্রিম কোর্টের দুই হাজার ২৭৭ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বৃহস্পতিবার (১৪ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সংক্রান্ত কমিটির সদস্য ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

প্রথম দিন বুধবার (১৩ মে) ভোট দিয়েছেন সুপ্রিম কোর্টের এক হাজার ৭৭১ ভোটার আইনজীবী। সব মিলিয়ে দুই দিনে সর্বমোট চার হাজার ৪৮ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে, সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সকাল ১০টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ করা হয়। এখন ভোট গণনা শেষে নির্বাচন সংক্রান্ত সাব কমিটি ফলাফল ঘোষণা করবে।

প্রতিবছর নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার পৌনে দুই বছরের মাথায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

এবারের নির্বাচনে অংশ নিয়েছে তিনটি প্যানেল। সেগুলো হলো—বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল। 

তবে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ থাকায় সমিতির বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনে অংশ নিতে পারছেন না। আওয়ামী লীগ সমর্থক ৪২ জন আইনজীবী মনোনয়নপত্র জমা দিলেও সেগুলো বাতিল করা হয়। 

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল তথা নীল প্যানেলের সভাপতি প্রার্থী এএম মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, সহ-সম্পাদক পদে মাকসুদ উল্ল্যাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতটি সদস্য পদে এ কে এম আমজাদ হোসেন, এইচএম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদা আফরোজ চৌধুরী প্রার্থী হয়েছেন।

জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল তথা সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাতেন, সহ-সভাপতি পদে মো. আবদুল হক ও মইন উদ্দিন ফারুকী, সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এসএম জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম ও জোবায়ের আহমেদ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মাহমুদুল হাসান, মো. ফয়জুল্লাহ, মো. জোবায়ের তায়েব ও মোহাম্মদ নাঈম উদ্দিন লিখন প্রার্থী হয়েছেন।

এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেলের সম্পাদক প্রার্থী এসএম আজমল হোসেন, সহ-সম্পাদক পদে মোস্তফা আসগর শরীফ, সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বন-ই-আমিন ও মোহাম্মদ মাজহারুল ইসলাম। এনসিপি সমর্থিতরা আংশিক প্যানেল দিয়েছে।

প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভূঁইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ-জামান খান, সদস্য পদে মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।


  বিষয়:   সুপ্রিম কোর্ট  বার নির্বাচন 


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: