গাজীপুরে পৃথক ঘটনায় ৪ যুবকের মৃত্যু

গাজীপুর জেলা সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরে পৃথক দুই ঘটনায় ৪ যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার ধীরাশ্রম এলাকায় রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে দুই যুবক

2026-05-14T16:45:41+00:00
2026-05-14T16:45:41+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে পৃথক ঘটনায় ৪ যুবকের মৃত্যু
গাজীপুর জেলা সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৪৫ পিএম 
ফাইল ছবি
গাজীপুরে পৃথক দুই ঘটনায় ৪ যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার ধীরাশ্রম এলাকায় রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে দুই যুবক এবং টঙ্গীর তুরাগ নদীর পানিতে পড়ে আরও দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের রেলপথে ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে বলেন, জয়দেবপুর জংশনের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে রেলপথে ট্রেনে কাটা পড়ে নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। 

তবে একজনের বয়স আনুমানিক (২০) এবং অন্যজনের বয়স প্রায় ৩৫ বছর হবে। এলাকাবাসীর দাবি, তাঁরা টিকটক ভিডিও করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।

অপর দিকে একই রাতে টঙ্গীর তুরাগ নদীর পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ শাহীন আলম জানান, বুধবার রাতে তুরাগ নদীর পানিতে ডুবে দুই যুবক নিহত হয়েছে। নিহতরা হলেন, তুরাগ থানার ইদ্রিস মিয়ার ছেলে ইমরান হোসেন (১৬) এবং একই এলাকার রানা মিয়ার ছেলে নোমান (১৬)।

রাতের অন্ধকারে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
টিকটক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুই যুবকের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


  বিষয়:   গাজীপুর  যুবকের মৃত্যু 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: