জমি বিরোধ, লোহাগাড়ায় মাদরাসা সুপারকে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মাওলানা আবুল কাশেম (৫৫) নামে এক মাদরাসা সুপারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার (১৩ মে)

2026-05-13T17:52:05+00:00
2026-05-13T17:53:25+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
জমি বিরোধ, লোহাগাড়ায় মাদরাসা সুপারকে পিটিয়ে হত্যা
চট্টগ্রাম সংবাদদাতা
বুধবার, ১৩ মে, ২০২৬, ৫:৫২ পিএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ৫:৫৩ পিএম
আবুল কাশেম
চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মাওলানা আবুল কাশেম (৫৫) নামে এক মাদরাসা সুপারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার (১৩ মে) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবুল কাশেম ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয় চরম্বা জামিউল উলুম মাদরাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মাওলানা আবুল কাশেমের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। বুধবার সকালে ওই বিরোধপূর্ণ জমির দখল বা সীমানা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শামসুল ইসলাম নামে একজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে।

ওসি আরো বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একজন স্বচ্ছ  ব্যক্তি ও শিক্ষক হিসেবে এলাকায় মাওলানা আবুল কাশেমের যথেষ্ট সুনাম ছিল। তার এই মর্মান্তিক মৃত্যুর খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক ও উত্তজনা বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।


  বিষয়:   জমি বিরোধ  মাদরাসা সুপার  পিটিয়ে হত্যা 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: