আমি পেশাদার রাজনীতিবিদ নই

বিনোদন প্রতিবেদক

বিনোদন

সদ্য জেল থেকে বের হয়ে অভিনেতা সিদ্দিকুর রহমান বলেছেন, তিনি এখনো আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। তবে তিনি নিজেকে পেশাদার

2026-05-13T13:44:15+00:00
2026-05-13T13:44:15+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বিনোদন
সিদ্দিকুর রহমান
আমি পেশাদার রাজনীতিবিদ নই
বিনোদন প্রতিবেদক
বুধবার, ১৩ মে, ২০২৬, ১:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
সদ্য জেল থেকে বের হয়ে অভিনেতা সিদ্দিকুর রহমান বলেছেন, তিনি এখনো আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। তবে তিনি নিজেকে পেশাদার রাজনীতিবিদ হিসেবে দেখেন না বলেও জানিয়েছেন।

সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। আমি ছিলাম না, আমি এখনো আছি, সত্যি কথা যেটা। কারণ আমি তো আওয়ামী লীগকে সমর্থন করেছি।’ 

সিদ্দিকুর রহমান দাবি করেন, তিনি কখনো রাষ্ট্রদ্রোহী বা অন্যায় কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। 

তিনি বলেন, ‘আমি কারো ক্ষতি চাইনি। বরং মানবতার সেবক হতে চেয়েছি।’ 

রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে অনুশোচনার কথাও জানান এই অভিনেতা। 

তিনি বলেন, ‘নমিনেশন পেপার চাওয়ার বিষয়ে আমি অনুতপ্ত একটা কারণে। ৫ আগস্টের পরে তারা চলে গেছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেহেতু আমি তাদের সমর্থিত একজন মানুষ, তাই এখন এ বিষয়ে মন্তব্য করতে চাই না।’ 

তিনি আরও যোগ করেন, রাজনীতি মূলত পেশাদার রাজনীতিবিদদের বিষয়, আর তিনি এখনো সেই জায়গায় নিজেকে দেখেন না।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: