আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ

2026-05-13T09:17:42+00:00
2026-05-13T11:16:50+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
পবিত্র ঈদুল আজহা
আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:১৭ এএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ১১:১৬ এএম
সংগৃহীত ছবি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়। যাত্রীদের সুবিধার্থে এবং কালোবাজারি রোধে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে আলাদা সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে। আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে সংগ্রহ করা যাবে।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, আজ ১৩ মে দেওয়া হচ্ছে ২৩ মে’র টিকিট। একইভাবে ১৪ মে দেওয়া হবে ২৪ মে’র টিকিট, ১৫ মে মিলবে ২৫ মে’র টিকিট, ১৬ মে পাওয়া যাবে ২৬ মে’র টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র অগ্রিম টিকিট। এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হবে।

একজন যাত্রী ঈদযাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং এক দফায় সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে অগ্রিম যাত্রার এই টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না। প্রতিটি টিকিট বিক্রির ক্ষেত্রে যাত্রীর জাতীয় পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের কথা বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা রেখেছে। যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে। ফলে তাৎক্ষণিক প্রয়োজনে যাত্রীরা বিকল্প উপায়ে ভ্রমণের সুযোগ পাবেন।

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৮ মে ধরে এই ট্রেন চলাচলের সময়সূচি ও পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নির্বিঘ্নে টিকিট কাটতে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: