পবিপ্রবিতে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বিএনপির ৪ নেতা বহিষ্কার

পটুয়াখালী প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুমকি উপজেলা যুবদলের যুগ্ম‌ আহ্বায়ক

2026-05-12T10:29:57+00:00
2026-05-12T10:29:57+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
পবিপ্রবিতে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বিএনপির ৪ নেতা বহিষ্কার
পটুয়াখালী প্রতিনিধি
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:২৯ এএম 
সংগৃহীত ছবি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুমকি উপজেলা যুবদলের যুগ্ম‌ আহ্বায়ক আহসান ফারুক  ও‌ সুলতান শওকাত হোসেনসহ বিএনপির ৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (১১ মে) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এছাড়াও পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন ও সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মুছা ফারজীকে দল থেকে বহিষ্কার করা হয়।  

যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বহিষ্কৃত দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফসহ হামলার ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে যুবদল কেন্দ্র।

বহিষ্কৃত ব্যক্তিদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। একইসাথে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বিলুপ্ত কমিটির জেলা যুবদলের সহ সভাপতি নুরুল আলম লিটন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে হামলার ঘটনায় জেলা যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১১ মে) সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কিছু শিক্ষক ও কর্মচারীরা।  

এ সময় ভিসির সমর্থনে উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য-সচিব রিপন শরিফ নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরাসহ শতাধিক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষক-কর্মচারীদের উপরে হামলা করেন। 

এতে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম, হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. আবদুল মালেক, ডিন কাউন্সিলের আহ্বায়ক ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দীন, ড.মো.শহিদুল ইসলাম, ড. ননী গোপাল, ড.রিপন চন্দ্র পাল, পরিচালক (অর্থ ও হিসাব) মো. জসিম উদ্দিন, কর্মকর্তা ড. হাসিব মোহাম্মদ তুষার, আরিফুর রহমান নোমান ও নাসরিন আক্তারসহ অনেকে আহত হয়েছেন।


  বিষয়:   পবিপ্রবি  হামলা  বহিষ্কার 


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: