ঢাকার দোহার উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক ‘ভোরের ডাক’ পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলার জয়পাড়া থানার মোড় এলাকায় সাপ্তাহিক নববাংলা পত্রিকার সভা কক্ষে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি মু.তারেক রাজীব। বিশেষ অতিথি ছিলেন দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক নববাংলা পত্রিকার সম্পাদক আতাউর রহমান সানী, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ, সহকারী শিক্ষক মামুন হোসেন, সাংবাদিক মাহমদুল হাসান সুমন, নববাংলার নির্বাহী সম্পাদক নাজমুল হোসেন অন্তর, দোহার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাজনীন শিকদার, সাংবাদিক মো. সবুজ বেপারী, সাকিব হোসেন, ফয়সাল খান, শাহীন মাহমুদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দৈনিক ভোরের ডাক দীর্ঘ ৩৫ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। দেশের নানা সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরে পত্রিকাটি গণমানুষের মুখপত্র হিসেবে কাজ করছে। এ সময় অতিথিরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।