২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি

অনলাইন ডেস্ক

আইন-আদালত

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ২০০৮ থেকে ২০২৪ সাল পর্জন্ত অপহরণ করে গুম এবং ক্রসফায়ারের নামে ২ হাজার ২৭৬ জনকে

2026-05-11T17:05:50+00:00
2026-05-11T18:15:15+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
আইন-আদালত
২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি
অনলাইন ডেস্ক
সোমবার, ১১ মে, ২০২৬, ৫:০৫ পিএম  আপডেট: ১১.০৫.২০২৬ ৬:১৫ পিএম
দুই হাজার ২৭৬ জন নেতাকর্মীকে গুম-হত্যার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ২০০৮ থেকে ২০২৪ সাল পর্জন্ত অপহরণ করে গুম এবং ক্রসফায়ারের নামে ২ হাজার ২৭৬ জনকে হত্যার অভিযোগ তদন্তের দাবি জানিয়ে ফের ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে দলটি।

সোমবার (১১ মে) দুপুরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান।

অভিযোগে বলা হয়েছে, ওই সময়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দমন-পীড়নের শিকার হন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিএনপির নেতাকর্মীদের অপহরণ করে গুম, নির্যাতন ও দীর্ঘদিন আটক রেখে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। 

বিএনপির দাবি, ওই সময় শুধু ‘ক্রসফায়ারের’ ঘটনায় ২ হাজার ২৭৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৭৭৬ জন ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

দলটির পক্ষ থেকে আরও বলা হয়, ২০২৫ সালের ৮ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে ২৪৩ পৃষ্ঠার অভিযোগপত্র ও প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়া হয়েছিল। সে সময় ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত মামলার দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি। একাধিকবার লিখিত তাগিদ দেওয়ার পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

আবেদনে বিএনপি দাবি করে, দলটিকে নিশ্চিহ্ন ও দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা তৈরি করে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবার এখনও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। তাই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর দাবি জানানো হয়েছে।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: