৭ জুন থেকে বসছে বাজেট অধিবেশন

অনলাইন ডেস্ক

জাতীয়

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন বসতে যাচ্ছে আগামী ৭ জুন। ওই দিন বিকেল ৩টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা

2026-05-07T18:32:21+00:00
2026-05-07T18:47:08+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
জাতীয়
৭ জুন থেকে বসছে বাজেট অধিবেশন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৩২ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৬:৪৭ পিএম
ফাইল ছবি
২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন বসতে যাচ্ছে আগামী ৭ জুন। ওই দিন বিকেল ৩টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা প্রথম বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন। এতে বলা হয়, ৭ জুন রোববার বিকেল ৩টা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬-২৭ অর্থবছরের বাজেট) অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনে ১১ জুন (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন। রেওয়াজ অনুযায়ী বাজেট বৃহস্পতিবার প্রস্তাব করা হয়।

বাজেট অধিবেশন হওয়ায় অধিবেশনটি দীর্ঘ হবে। প্রথম দিন অধিবেশন বসার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ কত দিন চলবে তা নির্ধারণ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শেষ হয়েছে গত ৩০ এপ্রিল। নতুন সরকারের প্রথম অধিবেশনে ৯৪টি বিল পাস হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ২০২৪ সালের জুন মাসে সর্বশেষ সংসদে পেশ করেছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরপর ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হয়। এরপর ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: