গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোয় গড়ে তুলতে চায় সরকার : তথ্যমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণের পরিবর্তে একটি স্বাধীন, স্বচ্ছ ও শক্তিশালী কাঠামোর মধ্যে গড়ে

2026-05-07T16:30:53+00:00
2026-05-07T17:00:23+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
জাতীয়
গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোয় গড়ে তুলতে চায় সরকার : তথ্যমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৩০ পিএম 
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণের পরিবর্তে একটি স্বাধীন, স্বচ্ছ ও শক্তিশালী কাঠামোর মধ্যে গড়ে তুলতে কাজ করছে। তিনি বলেন, আধুনিক বিশ্বে তথ্যপ্রবাহ ও জবাবদিহিতার বাইরে কোনো রাষ্ট্র কার্যকরভাবে চলতে পারে না।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

মন্ত্রী বলেন, অংশীজনদের স্বার্থ সংরক্ষণ করে একটি স্বাধীন ও সর্বসম্মত গণমাধ্যম কমিশন গঠন এখন সময়ের দাবি। সরকার গণমাধ্যম খাতে কোনো একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় না, বরং এখানে সহায়ক ভূমিকা রাখতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালন করছে এবং সব সময় জবাবদিহিতার মধ্যে রয়েছে। তথ্যপ্রবাহ ও ডিজিটাল প্ল্যাটফর্মের শক্তি দিন দিন বাড়ছে, তাই কোনো রাষ্ট্রের পক্ষেই এককভাবে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

গণমাধ্যম শিল্পের উন্নয়নে একটি কমিশন গঠনের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশে তথ্য মন্ত্রণালয়ের পরিবর্তে স্বাধীন কমিশনের মাধ্যমে গণমাধ্যম পরিচালিত হয়। বাংলাদেশও সেই দিকেই অগ্রসর হচ্ছে।

তিনি জানান, গণমাধ্যম খাতে সঠিক পরিকল্পনার জন্য তিনটি ধাপে কাজ করা হচ্ছে— যৌথ গবেষণা, ডিজিটাল ডাটা সংগ্রহ এবং সেই তথ্যের ভিত্তিতে নতুন নীতিমালা ও রোডম্যাপ তৈরি। এতে বিজ্ঞাপন বণ্টন ও রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে।

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রযুক্তির উন্নতির ফলে ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। এ কারণে বৈশ্বিকভাবে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, কোয়াবের সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল, এক্সপো আহ্বায়ক নিজাম উদ্দিন মাসুদসহ ব্রডকাস্টিং শিল্পের নেতৃবৃন্দ।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: