১৬ বছরের নিচে টিকটক-ফেসবুক ব্যবহার বন্ধে রিটের আভাস

অনলাইন ডেস্ক

মিডিয়া

শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত ফেসবুক, টিকটকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ এবং এসব প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে

2026-05-07T15:41:18+00:00
2026-05-07T17:00:40+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মিডিয়া
১৬ বছরের নিচে টিকটক-ফেসবুক ব্যবহার বন্ধে রিটের আভাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:৪১ পিএম   (ভিজিট : ১১)
১৬ বছরের নিচে টিকটক-ফেসবুক ব্যবহার বন্ধে রিটের আভাস
শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত ফেসবুক, টিকটকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ এবং এসব প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান বরাবর এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বর্তমানে উদ্বেগজনকভাবে নেতিবাচক দিকে যাচ্ছে। বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে এসব মাধ্যমের অপব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

এতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সহিংসতা, আসক্তি এবং অনলাইন নির্ভরতা অনেক ক্ষেত্রে ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে শিশু-কিশোররা স্বাভাবিক শৈশব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, খেলাধুলা ও সামাজিক কার্যক্রম থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

নোটিশে আরও বলা হয়, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, ভুয়া তথ্যের বিস্তার এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশু-কিশোরদের মনন, মেধা ও নৈতিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে তারা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে, স্কুল-কলেজে যাওয়ার আগ্রহ হারাচ্ছে এবং মানবিক মূল্যবোধের অবক্ষয়ের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।

এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহারের কারণে শিশু-কিশোরদের মধ্যে অনলাইন গেম ও পর্নোগ্রাফিতে আসক্তি বাড়ছে বলেও নোটিশে উল্লেখ করা হয়। অনেক ক্ষেত্রে অভিভাবকরা ডিজিটাল মাধ্যম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও সচেতনতার অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন বলেও দাবি করা হয়েছে।

নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর, বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়।



  বিষয়:   ফেসবুক  টিকটক  মানসিক-নৈতিক বিকাশ 


Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: