‘স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে’

অনলাইন ডেস্ক

মিডিয়া

গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে অংশীজনদের নিয়ে একটি পরামর্শ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তথ্য ও

2026-05-03T14:48:10+00:00
2026-05-03T14:48:10+00:00
 
  বুধবার, ৬ মে ২০২৬,
২৩ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বুধবার, ৬ মে ২০২৬
মিডিয়া
‘স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে’
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ২:৪৮ পিএম   (ভিজিট : ৪৪)
গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে অংশীজনদের নিয়ে একটি পরামর্শ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

রোববার (৩ মে) তথ্য ভবনের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে গণমাধ্যম একটি জটিল বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। 

যুদ্ধ ও সংকটপূর্ণ অঞ্চলে সাংবাদিকদের জীবনঝুঁকি যেমন বেড়েছে, তেমনি ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারে তথ্য প্রবাহের চরিত্রও দ্রুত বদলে যাচ্ছে। ফলে গণমাধ্যমকে ঘিরে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যা মোকাবিলায় প্রচলিত চিন্তাধারা দিয়ে আর এগোনো সম্ভব নয়।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটেও গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার সেই অবস্থান থেকে একটি স্বাধীন, শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে চায়।

গণমাধ্যম কমিশন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অংশীজনদের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে, যারা একটি গ্রহণযোগ্য ও কার্যকর গণমাধ্যম কমিশনের কাঠামো নির্ধারণে কাজ করবে। তিনি জানান, সম্পাদক পরিষদ, সাংবাদিক সংগঠন, গণমাধ্যম মালিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপে বিশ্বাস করে না। তিনি নির্ভীক, বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন সাংবাদিকতার প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও অপতথ্যের বিস্তার মোকাবেলায় তিনি প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানে শক্তিশালী ফ্যাক্ট-চেকিং মেকানিজম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তথ্য যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয় এবং এ ক্ষেত্রে প্রতিষ্ঠানভিত্তিক কাঠামো গড়ে তোলা জরুরি।

মন্ত্রী আরও বলেন, গণমাধ্যম কেবল একটি ব্যবসা বা শিল্প নয়; এটি রাষ্ট্র ও সমাজের ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই এই খাতকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা।

আলোচনায় সভায় আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সভাপতি ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো’র মহাসচিব ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।

এর আগে সকালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়। অফিসার্স ক্লাব থেকে শুরু হয়ে র‍্যালিটি তথ্য ভবনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমটিআই


Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: