সেনাবাহিনীকে জুনের মধ্যে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

জাতীয়

মাঠপর্যায়ে থাকা সব সেনা সদস্যকে আগামী জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার (৫

2026-05-06T18:44:59+00:00
2026-05-06T18:44:59+00:00
 
  বুধবার, ৬ মে ২০২৬,
২৩ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বুধবার, ৬ মে ২০২৬
জাতীয়
সেনাবাহিনীকে জুনের মধ্যে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১১)
সেনাবাহিনীকে জুনের মধ্যে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত
মাঠপর্যায়ে থাকা সব সেনা সদস্যকে আগামী জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার (৫ মে) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু করা হবে।

শুরুতে সারাদেশের সেনাসদস্যদের ব্যারাকে ফেরানো হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠপর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে।

এর আগে ২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ জারি করে সেনাবাহীনি মোতায়েন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। প্রবল আন্দোলনে ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ বাহিনী ভেঙে পড়ায় সেনাবাহিনী মাঠেই থেকে যায়। অন্তর্বর্তী সরকার ওই বছরের ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও দেয়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: