অধিবেশনে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে স্পিকারের জোরালো নির্দেশ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রের

2026-06-23T17:02:28+00:00
2026-06-23T17:03:59+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
অধিবেশনে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে স্পিকারের জোরালো নির্দেশ
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৫:০৩ পিএম
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রের অন্যান্য দায়িত্বের তুলনায় সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায় এবং অন্য সব কাজের ওপর এটি অগ্রাধিকার পাবে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিভিন্ন সদস্যের বক্তব্যের জবাবে স্পিকার এ মন্তব্য করেন।

অধিবেশনে সংসদীয় ডাইরেক্টরি প্রকাশ, মন্ত্রীদের উপস্থিতি এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বাজেট আলোচনার সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার সমস্যা, উন্নয়ন চাহিদা কিংবা হাসপাতাল-সংক্রান্ত বিষয় তুলে ধরলেও সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত না থাকায় সেগুলো সরাসরি তাদের নজরে আসে না।

এর পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ হতে পারে না। তিনি মন্ত্রীদের সময়মতো সংসদে উপস্থিত থেকে সদস্যদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশ দেন। একই সঙ্গে অধিবেশন চলাকালে সংসদ কক্ষে ছোট ছোট দলে আলাপচারিতা থেকে বিরত থাকার আহ্বান জানান।

এদিকে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, মন্ত্রণালয়ভিত্তিক কোনো ডাইরেক্টরি না থাকায় সংসদ সদস্যদের দাপ্তরিক যোগাযোগে সমস্যা হচ্ছে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়কে দ্রুত একটি ডাইরেক্টরি প্রস্তুতের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

জবাবে স্পিকার জানান, ২০২৬ সালের সংসদীয় ডাইরেক্টরি প্রকাশের কাজ চলছে। তবে অনেক সদস্য এখনও প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য জমা না দেওয়ায় প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে। তিনি দ্রুত তথ্য জমা দেওয়ার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।

পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এবং তার শপথ গ্রহণের বিষয়ে জানতে চান। পাশাপাশি ঋণ খেলাপি ও আইনি জটিলতায় থাকা আরও দুই সংসদ সদস্যের অবস্থা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক গুজব নিয়ে সরকারের অবস্থানও জানতে চান।

এ বিষয়ে স্পিকার সংসদকে জানান, মির্জা আব্বাস চিঠির মাধ্যমে তার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তিনি সংসদে যোগ দেবেন বলেও উল্লেখ করেছেন।

তবে গুজব কিংবা আদালতে বিচারাধীন কোনো বিষয় নিয়ে সংসদে আলোচনা না করার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, এসব বিষয়ে বিতর্কে সংসদের মূল্যবান সময় ব্যয় করা উচিত নয়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: