দেশে পৌঁছেছে হাম-রুবেলা সহ ১০ ধরনের টিকার নতুন চালান

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য-চিকিৎসা

হাম-রুবেলা, ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। আজ বুধবার (৬মে) দুপুর পৌনে ১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক

2026-05-06T17:53:55+00:00
2026-05-06T17:53:55+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
স্বাস্থ্য-চিকিৎসা
দেশে পৌঁছেছে হাম-রুবেলা সহ ১০ ধরনের টিকার নতুন চালান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১১)
দেশে পৌঁছেছে হাম-রুবেলা সহ ১০ ধরনের টিকার নতুন চালান
হাম-রুবেলা, ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। আজ বুধবার (৬মে) দুপুর পৌনে ১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই নতুন চালান আসে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার এই চালান গ্রহণ করেন।
হাম-রুবেলা-ওরাল পোলিও ছাড়াও এই চালানে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েড টিকা রয়েছে।

চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৫ লাখ ডোজ হামের টিকা দেশে এসেছে। ভবিষ্যতে টিকার আর কোনো সংকট তৈরি হবে না।
সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে এনে ইতিহাস গড়েছে সরকার। ১০ মের মধ্যে হামসহ আরও ১০ ধরনের ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে আসবে।


Loading...
Loading...

স্বাস্থ্য-চিকিৎসা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: