হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু: উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যখাতে

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য-চিকিৎসা

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে

2026-05-06T17:46:18+00:00
2026-05-06T17:46:18+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
স্বাস্থ্য-চিকিৎসা
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু: উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যখাতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৯)
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে দুইজন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে পাঁচজন।
একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৬৫৪ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে।
১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৯৯ জন। হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ২৬৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ২৬০ জন।
এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭ হাজার ২২৩ জন।



Loading...
Loading...

স্বাস্থ্য-চিকিৎসা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: