শাপলা চত্বর হত্যা মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল

অনলাইন ডেস্ক

আইন-আদালত

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ

2026-05-06T17:42:58+00:00
2026-05-06T17:42:58+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
আইন-আদালত
শাপলা চত্বর হত্যা মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ৯)
শাপলা চত্বর হত্যা মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। 
বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী হায়দার বিষয়টি জানিয়েছেন।
এদিন আসামির জামিন আবেদনের ওপরে শুনানি হয়। শুনানিতে আইনজীবী মোহাম্মদ আলী হায়দার বলেন, আবদুল জলিল মন্ডল দীর্ঘদিন অসুস্থ। তার বয়স ৬০ বছর। শাপলা চত্বরের ঘটনার সময় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন। তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। এছাড়া তার হার্টে সাতটি ব্লক ধরা পড়েছে। আমরা তার উন্নত চিকিৎসার জন্য জামিন চাই। ট্রাইব্যুনাল চাইলে এ মামলায় সর্বোচ্চ সহায়তা করবেন আবদুল জলিল মন্ডল। প্রয়োজনে রাজসাক্ষী হতে চান তিনি।
এ বিষয়ে আইনজীবী আলী হায়দার সাংবাদিকদের বলেন, শাপলা চত্বরের এ মামলা এখনো তদন্তাধীন। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবদুল জলিলকেও আসামি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ন্যায়বিচারের জন্য যদি ট্রাইব্যুনাল অনুমতি দেন, তাহলে বিচারকাজে সহযোগিতা করতেও রাজি আছেন আমার মক্কেল। আর সহযোগিতা করতে গেলে অবশ্যই রাজসাক্ষী হতে হবে। তবে, জামিনের আবেদনটি বিবেচনায় নেওয়া হয়নি।
এর আগে, গত ৩১ মার্চ এ মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক এই পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ৩০ মার্চ সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল জলিল। এছাড়া র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের এ হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ করেন। এ ঘটনায় ২১ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্তের পর্যায়ে রয়েছে।



Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: