বহর বাড়াতে ১৪টি নতুন এয়ারক্রাফট কেনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

আব্দুল হান্নান, সিলেট জেলা সংবাদদাতা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (৩ মে) রাতে আয়োজিত এক অনুষ্ঠানের

2026-05-04T12:55:56+00:00
2026-05-04T12:55:56+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বহর বাড়াতে ১৪টি নতুন এয়ারক্রাফট কেনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী
সিলেট থেকে হজ ফ্লাইট শুরু
আব্দুল হান্নান, সিলেট জেলা সংবাদদাতা
সোমবার, ৪ মে, ২০২৬, ১২:৫৫ পিএম 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (৩ মে) রাতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। তিনি বলেন, দেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে বহর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বোয়িং কোম্পানি থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনা হয়েছে।

মন্ত্রী আরও জানান, শুধু লাভজনক প্রতিষ্ঠান হিসেবে নয়, আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে বিমানকে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য। ভবিষ্যতে আরও নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, একইদিন রাত ১০টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে সিলেট থেকে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায়। চলতি মৌসুমে সিলেট থেকে মোট ৭টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে, যার মাধ্যমে ৩ হাজার ৩৯৪ জন যাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন।

এর মধ্যে ২ হাজার ৯৩৩ জন সরাসরি সিলেট থেকে যাত্রা করবেন এবং বাকি ৪৬১ জন ঢাকা হয়ে সৌদি আরবে পৌঁছাবেন। নির্ধারিত ফ্লাইটগুলোর মধ্যে একটি মদিনায় অবতরণ করবে এবং ছয়টি জেদ্দা বিমানবন্দরে পৌঁছাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, বিমান কর্তৃপক্ষের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

এদিকে, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান অতিথিরা।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: