যেকোন প্রয়োজনে আমরা পাশে আছি

অনলাইন ডেস্ক

রাজনীতি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে

2026-05-04T12:53:03+00:00
2026-05-04T14:40:23+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
রাজনীতি
যেকোন প্রয়োজনে আমরা পাশে আছি
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
অনলাইন ডেস্ক
সোমবার, ৪ মে, ২০২৬, ১২:৫৩ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। 

সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

লিমনের পরিবারের পক্ষ থেকে তার মামা মরদেহ গ্রহণ করেন এবং জানান যে, মরদেহটি তাদের গ্রামের বাড়ি জামালপুরে দাফন করা হবে।

মরদেহ হস্তান্তরকালে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি সাংবাদিকদের জানান, এই জোড়া খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের লক্ষ্যে বাংলাদেশ সরকার মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কূটনৈতিক পর্যায়ে সব ধরনের আইনি সহায়তা প্রদান করা হচ্ছে।

নিহত দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন এবং তার আটদিন পর ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করা হয়। 

পরবর্তীতে ৩০ এপ্রিল ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিখোঁজ বৃষ্টির মরদেহ শনাক্ত করে পুলিশ। আদালতের নথি অনুযায়ী, লিমনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে।

এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামিলের রুমমেট হিশাম আবুঘেরহেকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। তার বিরুদ্ধে ফ্লোরিডার হিলসবরো কাউন্টি আদালতে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন এবং অভিযুক্ত কারাগারে রয়েছে।

এদিকে নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। 

আগামী বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রে বাদ জোহর জানাজা শেষে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির পরিবার যাতে দ্রুত মরদেহ ফিরে পায় সে বিষয়ে সার্বিক সমন্বয় করা হচ্ছে।

এমটিআই


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: