বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক

জাতীয়

বন্ধ কারখানা বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (৪ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর

2026-05-04T12:40:57+00:00
2026-05-04T12:40:57+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
জাতীয়
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
অনলাইন ডেস্ক
সোমবার, ৪ মে, ২০২৬, ১২:৪০ পিএম 
বন্ধ কারখানা বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৪ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ অংশ নেন। এসময় গত এপ্রিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী জানিয়েছিলেন, বেসরকারি উদ্যোগে ছয় মাসের মধ্যে বন্ধ ছয়টি সরকারি পাটকল চালু করা হবে। 

পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু অথবা ইজারা দেয়ার সরকারি সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন মন্ত্রী। 

এতে করে একদিকে যেমন বিনিয়োগ বাড়বে, তেমনি রপ্তানি ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা সরকারের।

এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ অনেকে।

এমটিআই


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: