ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হন।
সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
দেশের ৮ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাসদেশের ৮ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরিফ বলেন, যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপরে অপর পিকআপ ভ্যান অতিক্রমের সময় সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও দুইজন আহত হন। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমটিআই