নীলফামারীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

নীলফামারী জেলা সংবাদদাতা

নীলফামারীর ডিমলা উপজেলায় ট্রাকের ধাক্কায় আরবি আকতার (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী মারা গেছে। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরের

2026-04-27T20:40:39+00:00
2026-04-27T20:40:39+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নীলফামারীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
নীলফামারী জেলা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৮:৪০ পিএম 
নীলফামারীর ডিমলা উপজেলায় ট্রাকের ধাক্কায় আরবি আকতার (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী মারা গেছে। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার সর্দারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আরবি আকতার উপজেলার সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা বগুড়াপাড়া গ্রামের আমিনুর ইসলামের মেয়ে। সে ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, দুপুরে স্কুল ছুটির পর বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল আরবি। পথে সর্দারহাট এলাকায় পৌঁছলে একটি ট্রাক তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে রংপুর নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। সিএসএম তপন


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: