রুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ

রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।সোমবার (২৭ এপ্রিল)

2026-04-27T19:44:31+00:00
2026-04-27T19:44:31+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
রুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ
রাজশাহী জেলা প্রতিনিধি
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম 
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনের সড়কে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। তারা জানান, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালুর লক্ষ্যে যারা অরাজকতা সৃষ্টি করছে তাদের অবিলম্বে বহিষ্কার করতে হবে। ২০২৪ সালের ১০ আগস্ট রুয়েটে জারি করা প্রজ্ঞাপনে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের পক্ষে প্রশাসনের সুস্পষ্ট অবস্থান ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রুয়েটে ছাত্ররাজনীতি থাকবে কি না, তা নির্ধারণে নির্বাচনকালীন কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও সম্প্রতি বিভিন্নভাবে তা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি করেছে।
এর আগে রোববার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে টানানো একটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। এ ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে রুয়েট শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে রুয়েট শাখা ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ছাত্রলীগ ও শিবিরের গোপন সদস্যরাই এ ধরনের প্রচারণার সঙ্গে জড়িত। এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: