নেত্রকোণায় এমপির গাড়িতে হামলা, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

নেত্রকোনা জেলা সংবাদদাতা

নেত্রকোনা -৫ আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল

2026-04-27T15:58:18+00:00
2026-04-27T15:58:18+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নেত্রকোণায় এমপির গাড়িতে হামলা, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
নেত্রকোনা জেলা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:৫৮ পিএম 

নেত্রকোনা -৫ আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রবিবার রাতে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, নাশকতা ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেত্রকোণার পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

অন্যদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদকে তার পদ থেকে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তাকে সাময়িকভাবে অবরুদ্ধ করে রাখা হয়; পরে প্রশাসন ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরে জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মাসুম মোস্তফা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

তিনি বলেন, “আমি মাগরিবের নামাজ আদায় করছিলাম। এ সময় তারা আমার গাড়িতে হামলা চালায় এবং নামাজখানায় ঢুকে আমাদের ওপর আক্রমণের চেষ্টা করে।” তিনি আরও দাবি করেন, হামলাকারীরা তার দলের নেতাকর্মীদের মারধর এবং মোটরসাইকেল ভাঙচুর করেছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: