বগুড়া-রংপুর মহাসড়কে ৯৭ বোতল ফেয়ারডিল উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার

বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদকদ্রব্য ৯৭ বোতল ফেয়ারডিল উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি

2026-04-27T15:55:54+00:00
2026-04-27T15:55:54+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
বগুড়া-রংপুর মহাসড়কে ৯৭ বোতল ফেয়ারডিল উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার
বগুড়া জেলা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:৫৫ পিএম 
বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদকদ্রব্য ৯৭ বোতল ফেয়ারডিল উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। রাতে শহরের মালগ্রাম (খান্দার) ও সদরের টিএমএসএস মেডিকেল কলেজের সামনে পৃথক অভিযান চালানো হয়। 

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, একই রাতে বগুড়া সদর উপজেলার টিএমএসএস মেডিকেল কলেজের সামনে রংপুর-বগুড়া মহাসড়কে মাদকবিরোধী চেকপোস্ট বসানো হয়। দিনাজপুর থেকে মাদকদ্রব্য ফেয়ারডিল নিয়ে যাত্রীবাহী বাসে নারায়ণগঞ্জ যাচ্ছিল যাত্রী সেজে আসা কারবারি। গ্রেপ্তার মানিক হোসেন (৪২) নারায়ণগঞ্জ সদরের পূর্ব লামাপড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। 



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: