নেত্রকোণায় ১ হাজার পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক

নেত্রকোণা জেলা সংবাদদাতা

মাদক বিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা, লেপটপ, মোবাইল ফোন ও নগদ ৪৬ হাজার টাকাসহ তিন নারী মাদক কারবারিকে

2026-04-27T15:27:10+00:00
2026-04-27T15:27:10+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নেত্রকোণায় ১ হাজার পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক
নেত্রকোণা জেলা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:২৭ পিএম 
মাদক বিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা, লেপটপ, মোবাইল ফোন ও নগদ ৪৬ হাজার টাকাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।

আটককৃত মাদক কারবারি হল -টুম্পা আক্তার (২৫), রেজিয়া (৪০) ও সোনিয়া আক্তার (২৫)। তারা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন রাজেন্দ্রপুর লেভেল ক্রসিং এলাকার একই পরিবারের সদস্য। 

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আল মামুন সরকার (২৭ এপ্রিল) সোমবার দুপুরে সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে, পুলিশ সুপার তরিকুল ইসলামের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ও ওসি আল মামুন সরকার এর 
তত্ত্বাবধানে এস আই মোশাররফ ও তৌফিকের নেতৃত্বে একটি চৌকস টিম রবিবার দিবাগত গভীর রাতে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর লেভেলক্রসিং সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এক হাজার পিছ ইয়াবা, দুটি লেপটপ, ১২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৪৬ হাজার টাকাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করে। 

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর বিকালে আদালতে প্রেরণ করা হলে, বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: