সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় চা দোকানি নিহত

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ায় এক দল মুখোশধারী দুর্বৃত্তের বর্বরোচিত হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামে এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল)

2026-04-27T15:23:23+00:00
2026-04-27T15:23:23+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় চা দোকানি নিহত
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:২৩ পিএম 
চট্টগ্রামের সাতকানিয়ায় এক দল মুখোশধারী দুর্বৃত্তের বর্বরোচিত হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামে এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহাদাত উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মো. শফির ছেলে। তিনি স্থানীয় রাস্তার মাথা এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে শাহাদাত তার দোকানে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার ভোরে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার সময় পাশের একটি দোকানে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান,সবকিছু এত দ্রুত ঘটে গেল যে আমরা কিছু বুঝে ওঠার সময় পাইনি। হঠাৎ ৪-৫ জন মুখোশ পরা লোক এসে শাহাদাতকে ঘিরে ধরে মারধর শুরু করে। ওর চিৎকার শুনে আমরা এগিয়ে যেতে চাইলে তারা অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। কয়েক মিনিটের মধ্যে কাজ সেরে তারা অন্ধকারের দিকে পালিয়ে যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন,ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: