ঢাকার দোহার উপজেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ ছাগল বিতরণ করা হয়।
নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত মোট ৪০টি দরিদ্র পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ২টি করে ছাগল বিতরণ করেন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।
অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর আয় বৃদ্ধির পাশাপাশি পুষ্টি চাহিদা পুরণ ও জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা রাখবে।
উপস্থিত ছিলেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, উপজেলা কৃষক দলের সভাপতি কাজী রুবেল,স্বপন আহম্মেদ সহ আরও অনেকে।