নেত্রকোনার মদনে মাদক বিরোধী অভিযানে রিপন মিয়া (৩০) ও একরাম হোসেন রাব্বি (২৩) নামের দুই মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে এসআই ফয়সাল (সেকেন্ড অফিসার) এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক কারবারি রিপন মিয়া ও একরাম হোসেন রাব্বিকে গোবিন্দশ্রী গ্রামের বালই ব্রীজ এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
মাদক কারবারি রিপন মিয়ার পিতার নাম মৃত আব্দুল জব্বার (রাইনত) ও একরাম হোসেন রাব্বির পিতার নাম আব্দুস সালাম। তাদের দু'জনেরই বাড়ি খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালী গ্রামের পশ্চিমপাড়ায়। রিপন মিয়ার বিরুদ্ধে আরও একটি মাদক মামলা রয়েছে।
উক্ত অভিযান সফল করতে এএসআই কামাল ও এএসআই সাকিবসহ সঙ্গীয় ফোর্স সার্বিকভাবে সহযোগিতা করেন।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান জানান, ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।