জামালপুরের মেলান্দহ উপজেলাশ কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও তার দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৬) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪৫) ও ফাতেমা আক্তার (৪০)।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতের বেলায় একই ঘরে ঘুমিয়ে ছিলেন মা ও দুই মেয়ে। এ সময় হঠাৎ দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের একপর্যায়ে বাড়ির পাশে থাকা একটি বড় মেহগনি গাছ উপড়ে গিয়ে টিনের ঘরের ওপর ভেঙে পড়লে ঘরের ভেতরে থাকা তিনজনই গাছের নিচে চাপায় ঘটনাস্থলেই মারা যান।
রাতের প্রতিকূল আবহাওয়া ও অন্ধকারের কারণে তাৎক্ষণিক উদ্ধারকাজ সম্ভব হয়নি। পরে সকালে স্থানীয়দের সহায়তায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে গাছের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।