সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশে বজ্রপাতে দুইজনের মৃত্যু

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে বৃষ্টির সময় এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা

2026-04-27T12:19:12+00:00
2026-04-27T12:19:12+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশে বজ্রপাতে দুইজনের মৃত্যু
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১২:১৯ পিএম 

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে বৃষ্টির সময় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের গফুর আলীর ছেলে আব্দুল হামিদ (৫০) এবং রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে হাসান শেখ (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আব্দুল হামিদ বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি জানান, ঘটনাটি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, একই দিন বিকেল ৫টার দিকে রায়গঞ্জ উপজেলার মল্লিকচান গ্রামে পরিবারের সদস্যদের সঙ্গে জমির কাটা ধান এক পাশে জড়ো করছিলেন হাসান শেখ। এ সময় আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি নিহত হন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের মতে, আকস্মিক ঝড়-বৃষ্টির সময় খোলা স্থানে অবস্থান করায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: