মাদকবিরোধী অবস্থানের জেরে এক পরিবারের ওপর সশস্ত্র হামলা, আহত ৪

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অবস্থান নেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে নারীসহ একই

2026-04-26T15:26:38+00:00
2026-04-26T15:26:38+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মাদকবিরোধী অবস্থানের জেরে এক পরিবারের ওপর সশস্ত্র হামলা, আহত ৪
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:২৬ পিএম 
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অবস্থান নেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে নারীসহ একই পরিবারের অন্তত চারজন আহত হয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী মো. ওসমান বাদী হয়ে শনিবার (২৫ এপ্রিল) কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। রোববার (২৬ এপ্রিল) সকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মুনশুরপুর গ্রামের বাসিন্দা ওসমানের প্রতিবেশী সিরাজ মিয়া, তার ছেলে সবুজ মিয়া, ভাই আক্তার হোসেন এবং স্বজন হালিমসহ কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকসেবন ও কেনাবেচার অভিযোগ করে আসছিলেন। গত ২৩ এপ্রিল এলাকায় অনুষ্ঠিত এক মাদকবিরোধী সমাবেশে তিনি প্রকাশ্যে ওই ব্যক্তিদের নাম উল্লেখ করেন। এর জেরে অভিযুক্তরা তার ও তার পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিতে থাকে।

এরই ধারাবাহিকতায় ২৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ ৪-৫ জন অজ্ঞাত সহযোগী নিয়ে ওসমানের বাড়িতে প্রবেশ করে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে পরিবারের সদস্যরা প্রতিবাদ জানায়। এ সময় হামলাকারীরা ওসমানের মা মোসা. তাহমিনা বেগমকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্রের হাতল দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে তাকে উদ্ধার করতে গেলে ওসমানের পিতা মো. সামাদকে লোহার পাইপ ও লাঠি দিয়ে মারধর করা হয়। একই ঘটনায় ওসমানের চাচা মো. আলামিনকেও কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয়। আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও ফোলা আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা পুনরায় প্রাণনাশের হুমকি দেয় বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্তরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাদের ভয়ে বর্তমানে পরিবারটি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, “এ ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: