কিশোরগঞ্জে ভাস্করখিলা বিলের খাল খনন শুরু, ঘুচবে হাজারো কৃষকের জলাবদ্ধতার দুর্ভোগ

এ জেড আল মুজাহিদ, কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নে ভাস্করখিলা বিলের কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার

2026-04-26T15:19:43+00:00
2026-04-26T15:19:43+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
কিশোরগঞ্জে ভাস্করখিলা বিলের খাল খনন শুরু, ঘুচবে হাজারো কৃষকের জলাবদ্ধতার দুর্ভোগ
এ জেড আল মুজাহিদ, কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:১৯ পিএম 

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নে ভাস্করখিলা বিলের কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার (২৫ এপ্রিল) কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করেন।

মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত আলীর সভাপতিত্বে এবং মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল্লাহ কায়সার এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ কয়েকশত কৃষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় এবং শহরের বর্জ্য মিশ্রিত পানি বিলে আটকে থাকায় শত শত একর জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছিল। কৃষক আব্দুল আউয়াল ক্ষোভ প্রকাশ করে বলেন, জলাবদ্ধতার কারণে তার প্রায় ২০০ শতাংশ জমির ধান নষ্ট হয়ে গেছে। তবে খালটি খনন করা হলে পানি সরাসরি নদীতে প্রবাহিত হবে এবং বছরে অন্তত দুটি ফসল উৎপাদন করা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, "কৃষকদের এই দুর্ভোগ লাঘব করা আমাদের অগ্রাধিকার। জলাবদ্ধতা নিরসনে এই খাল খনন প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও স্বচ্ছতার সাথে কাজ শেষ করার নির্দেশ দেন যাতে কৃষকরা অতি শীঘ্রই এর সুফল ভোগ করতে পারেন।

উল্লেখ্য, ভাস্করখিলা বিলের এই খনন কার্যক্রম সম্পন্ন হলে এ অঞ্চলের কৃষি উৎপাদনে আমূল পরিবর্তন আসবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: