সখীপুরে, মাদক, জুয়া,নিয়ে আর কোন কথা শুনতে চাইনা: মুক্তি যোদ্ধা বিষয়ক মন্ত্রী

সখীপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি

আগামীকাল থেকে সখীপুরে মাদক, জুয়া, নিয়ে আর কোন কথা শুনতে চাইনা,বলে সখীপুর আইন শৃঙ্খলা বাহিনীকে হুশিয়ার করে দিলেন,মুক্তিমুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

2026-04-25T16:38:02+00:00
2026-04-25T16:38:02+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সখীপুরে, মাদক, জুয়া,নিয়ে আর কোন কথা শুনতে চাইনা: মুক্তি যোদ্ধা বিষয়ক মন্ত্রী
সখীপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৩৮ পিএম 
আগামীকাল থেকে সখীপুরে মাদক, জুয়া, নিয়ে আর কোন কথা শুনতে চাইনা,বলে সখীপুর আইন শৃঙ্খলা বাহিনীকে হুশিয়ার করে দিলেন,মুক্তিমুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী  এডভোকেট আহম্মেদ আযম খান। 

২৫ (এপ্রিল) শনিবার সকালে সখীপুর উপজেলা হল রুমে কৃষকদের সার,বীজ এবং  দুগ্ধ খামারিদের মাঝে কৃষি উপকরণ অনুষ্ঠানে এমন বক্তব্য দেন তিনি। তিনি বলেন আমি মাদক জুয়া নিয়ে আর কোন কথা শুনতে চাইনা। আমি শুনতে পেরেছি মাদক সেবীরা তাদের পিতা,মাতার উপর মাদক সেবন করে অত্যাচার করেন এটি সকলের জন্য দুঃখজনক ঘটনা। আর যেন কোন পরিবার যেন মাদকের ছোবলে পরে শেষ না হয়।এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকতে বলেছেন। আগামী পাঁচ বছরের মধ্যে সখীপুর উপজেলাকে একটি মডেল সখীপুর উপজেলা হিসেবে দেখতে চান বলে আশা ব্যক্ত করেছেন। 

সখীপুর উপজেলা প্রশাসন,উপজেলা কৃষি,সম্প্রসারণও উপজেলা প্রাণীসম্পদের যৌথ আয়োজনে, উপজেলা নির্বাহীকর্মকর্তা আব্দুল্লাহ আল রনি সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে মুক্তি যোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন,কৃষকদের স্বাবলম্বী করতে মাননীয় প্রধানমন্ত্রী,১৪ এপ্রিল ২২ হাজার কৃষকের মাঝে পাইলট প্রজেক্ট হিসেবে কৃষি কার্ডের উদ্বোধন করেছেন পর্ষায়ক্রমে ২ কোটি ৭৬ লক্ষ কৃষকের মাঝে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। এবং ফ্যামিলি কার্ডও পর্ষায় ক্রমে প্রতিটি পরিবারের হাতে পৌঁছে দেওয়া হবে। আমরা চাই একটি শক্তিশালী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে। 

এ সময় উপজেলার ২৫০জন কৃষকের মাঝে সারবীজ এবং ৩৬০ জন খামারীদের মাঝে প্রাণী সম্পদ উপকরণ বিতরণ করেন।অন্যান্যদের বক্তব্য দেন কর্মকর্তা নিয়ন্তা বর্মণ, প্রাণীসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান  বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম। এ সময় উপস্থিতছিলেন, সহকারী কমিশনার ভুমি সামসুন নাহার শীলা,বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজিম উদ্দীন মাষ্টার সহ দলীয় নেতাকর্মী   কৃষক ও খামারিরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: