গাজীপুরে একদিনে নতুন ভর্তি ২৮, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩৬ জন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯০ জনে। শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত

2026-04-25T15:29:58+00:00
2026-04-25T15:29:58+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
গাজীপুরে একদিনে নতুন ভর্তি ২৮, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩৬ জন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:২৯ পিএম 
গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯০ জনে। শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত জানুয়ারি ২০২৬ থেকে এ পর্যন্ত এসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তি হওয়া রোগীদের মধ্যে চিকিৎসা শেষে ইতোমধ্যে ৩৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১৩ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

বর্তমানে হাসপাতালটিতে ৫৪ জন হাম রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা জরুরি। পাশাপাশি রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।চিকিৎসকদের মতে, টিকাদান কর্মসূচি জোরদার করা এবং সচেতনতা বৃদ্ধি করলেই হাম রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: