জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, অংশ নিচ্ছে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীনে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সারাদেশের নির্ধারিত কেন্দ্রগুলোতে

2026-04-25T15:27:16+00:00
2026-04-25T15:27:16+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, অংশ নিচ্ছে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:২৭ পিএম 
জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীনে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সারাদেশের নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে সকাল ১১টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা দুপুর ১২টায় শেষ হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি-তে বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য ড. এএসএম আমানুল্লাহ।

তিনি জানান, দেশের ৮৮০টি কলেজে ভর্তির লক্ষ্যে এবার মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে সরকারি কলেজ রয়েছে ৩৭৫টি এবং বেসরকারি কলেজ ৫০৫টি।

কেন্দ্র বণ্টন সম্পর্কে তিনি বলেন, নির্ধারিত ১৩৮টি কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরীতে রয়েছে ১৮টি কেন্দ্র। এছাড়া ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এই ভর্তি পরীক্ষা এক ঘণ্টাব্যাপী চলবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এটিএম জাফরুল আযম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমসহ সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: