উত্তরাঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়নে প্রতিষ্ঠত হবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট: আসাদুল হাবিব দুলু এমপি

ষ্টাফ রিপোর্টার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, ভৌগোলিক অবস্থান ও সম্ভাবনা বিবেচনায় লালমনিরহাট 'মৎস্য গবেষণা ইনস্টিটিউট' শুধু এ

2026-04-25T15:24:47+00:00
2026-04-25T15:24:47+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
উত্তরাঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়নে প্রতিষ্ঠত হবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট: আসাদুল হাবিব দুলু এমপি
ষ্টাফ রিপোর্টার
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:২৪ পিএম 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, ভৌগোলিক অবস্থান ও সম্ভাবনা বিবেচনায়  লালমনিরহাট 'মৎস্য গবেষণা ইনস্টিটিউট' শুধু এ জেলার জন্য নয়, বরং সমগ্র উত্তরাঞ্চলের মৎস্য সম্পদ  উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

তিনি বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট প্রাকৃতিক জলসম্পদ, নদ-নদী ও বিল-ঝিল সমৃদ্ধ একটি সম্ভাবনাময় এলাকা। তিস্তা, ধরলা, সানিয়াজানসহ অসংখ্য নদী ও জলাশয় এ জেলার মৎস্যসম্পদকে করেছে বৈচিত্র্যময়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আধুনিক গবেষণা, প্রযুক্তি ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অভাবে এ অঞ্চলের মৎস্যসম্পদের যথাযথ ব্যবহার ও উন্নয়ন এখনো সম্ভব হয়নি।

শনিবার (২৫ এপ্রিল) সকালে লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নির্মাণের প্রস্তাবিত এলাকা পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

লালমনিরহাটে মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে আসাদুল হাবিব দুলু এমপি ইতোপূর্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে ডিও লেটার দিয়েছেন।  পরিপ্রেক্ষিতে এ ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হলো।

মন্ত্রী বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, নদীর নাব্যতা হ্রাস, অতিরিক্ত মাছ ধরা ও রোগব্যাধির কারণে মৎস্যসম্পদ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সমস্যার টেকসই সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে একটি আধুনিক মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্থাপন অত্যন্ত জরুরি। এমন একটি প্রতিষ্ঠান হলে স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, নতুন জাত উদ্ভাবন, মাছের রোগ নির্ণয় ও প্রতিকার, এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে গবেষণা করা সম্ভব হবে।
এছাড়া, একটি মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্থাপিত হলে স্থানীয় মৎস্যচাষিদের প্রশিক্ষণ প্রদান, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দেশের মৎস্যখাত আরও সমৃদ্ধ হবে।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: