রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে

2026-04-25T15:22:22+00:00
2026-04-25T15:22:22+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
রাজশাহী জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:২২ পিএম 
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে ১০ জন।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যে দেখা যায়, নতুন করে সাসপেক্টেড হাম রোগী ভর্তি হয়েছেন ১০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চারজন রোগী। হাসপাতালে সাসপেক্টেড হামে চিকিৎসাধীন রয়েছেন ১৪৪ জন রোগী।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জনে। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ৫৩ জনের।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সাসপেক্টেড হাম রোগী ভর্তি হয়েছেন ১০ জন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: