পটিয়ার ব্যবসায়ী হত্যা মামলা ৭২ ঘণ্টার মধ্যে ২নং আসামি আটক

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়ায় চাঞ্চল্যকর ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামি মো. আবু তাহেরকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব। হত্যাকাণ্ডের মাত্র

2026-04-25T13:20:55+00:00
2026-04-25T13:20:55+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
পটিয়ার ব্যবসায়ী হত্যা মামলা ৭২ ঘণ্টার মধ্যে ২নং আসামি আটক
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:২০ পিএম 

চট্টগ্রামের পটিয়ায় চাঞ্চল্যকর ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামি মো. আবু তাহেরকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব। হত্যাকাণ্ডের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে র‍্যাব-৭ (চট্টগ্রাম) ও র‍্যাব-১২ (সিরাজগঞ্জ)-এর যৌথ অভিযানে বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে পটিয়া থানায় ব্যবসায়ী আবুল কাশেম হত্যার ঘটনায় একটি মামলা (মামলা নং-২২/৮) দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মামলার ২নং আসামি আবু তাহের বগুড়ার শিবগঞ্জ থানার চৌকির হাট মালাহার এলাকায় অবস্থান করছে।

গত ২৪ এপ্রিল ২০২৬ বিকেলে র‍্যাব-৭ ও র‍্যাব-১২-এর একটি আভিযানিক দল ওই এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাহেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবু তাহের পটিয়া উপজেলার দক্ষিণ গোবিন্দারখিল এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান,ব্যবসায়ী কাশেম হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। আমরা আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছিলাম। যৌথ অভিযানের মাধ্যমে প্রধানতম এই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার (ওসি) বলেন,ব্যবসায়ী আবুল কাশেম হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের ধরতে কাজ করছে। র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া ২নং আসামি আবু তাহেরকে পটিয়া থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। মামলার বাকি আসামিদের অবস্থান শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ঘটনার পর থেকে নিহতের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছিলেন। গ্রেফতারকৃত আসামিকে বর্তমানে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় রাখা হয়েছে এবং সেখান থেকে তাকে পটিয়ায় আনা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: