দেশ ও জাতির কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই : এডভোকেট মসিহুল আলম

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামরাই উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন শুক্রবার ঢাকার ধামরাই কালামপুর বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।এতে ধামরাই উপজেলা

2026-04-25T12:17:19+00:00
2026-04-25T12:17:19+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
দেশ ও জাতির কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই : এডভোকেট মসিহুল আলম
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:১৭ পিএম 
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামরাই উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন শুক্রবার  ঢাকার ধামরাই  কালামপুর বাজার ঈদগাহ মাঠে  অনুষ্ঠিত হয়েছে।

এতে ধামরাই উপজেলা শাখার আমীর মো: আ: হালিম সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক  মাও: মো: মহিউদ্দিন সঞ্চালনায় এ কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে,বাংলাদেশ জামায়েত ইসলামি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও টীম সদস্য (ঢাকা অঞ্চল দক্ষিণ) এডভোকেট মসিহুল আলম, বিশেষ অতিথি হিসেবে  কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও টীম সদস্য (ঢাকা উত্তর অঞ্চল) মাও: মোহাম্মদ দেলওয়ার হুসাইন,  কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও ঢাকা জেলা আমীর মোহাম্মদ দেলোয়ার হোসাইন,  ঢাকা জেলা নায়েবে আমীর  মাও: মো: আব্দুর রউফ, ঢাকা জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও: আফজাল হোসাইন,  সহ সাধারণ সম্পাদক মাও: শাহাদাত হোসাইন,  ধামরাই পৌরসভা আমীর, মাও: মো: শামছল আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। তিনি সকল কর্মীদেরকে ইসলামী মূল্যবোধ ধারণ করে সমাজের প্রতিটি স্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান।

কর্মী সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়ার অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে উপজেলরা বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিত ছিলেন। 



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: