পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় স্নানীয় সরকার নির্বাচন আরও কঠিন হবে। তিনি বলেন বিগত জাতীয় সংসদ নির্বাচন ছিলো চ্যালেঞ্জিং, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আরও কঠিন কারণ এতে কোনো দলীয় প্রতীক থাকবে না।
শুক্রবার লক্ষীপুর সদর উপজেলার দিঘলিতে হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় জনদুর্ভোগ হচ্ছে। এলাকায় চেয়ারম্যান নাই, মেম্বার নাই৷ অনেকে পলাতক রয়েছে, অনেকের কাজ করার মতো সুযোগ নাই। জনগণের রায়ে আমরা সরকারের দায়িত্ব নিয়েছি মাত্র দুইমাস হয়েছে, সহসাই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বলে তিনি জানান।

এ্যানী চৌধুরী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলের পক্ষে যারা নির্বাচন করতে চান তার যেন জনগণের সাথে সম্পৃক্ত থাকেন এবং জনবান্ধন হন।
মন্ত্রী এর আগে দিঘলী ওয়াপদা খালের ভাঙ্গণ এলাকা পরিদর্শন করেন এবং ভাঙ্গণ প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দপন।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার কাথোয়াইপ্রু মারমা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি এবং দিঘলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার উপস্থিত ছিলেন।