ইপিজেডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হল আপ্রমং মারমা, থুয়াইচিং মারমা, ওথাইইনু মারমা

2026-04-24T17:45:42+00:00
2026-04-24T18:05:45+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
ইপিজেডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪
চট্টগ্রাম ব্যুরো
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:৪৫ পিএম  আপডেট: ২৪.০৪.২০২৬ ৬:০৫ পিএম
চট্টগ্রামে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হল আপ্রমং মারমা, থুয়াইচিং মারমা, ওথাইইনু মারমা ও ওকরাইজা মারমা। ধর্ষণের বিষয়ে শুক্রবার ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই পুলিশের একটি দল ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকার বিভিন্ন ভাড়া বাসা থেকে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে। ওই তরুণী সিইপিজেড এম এস সুমন্তরা-১ গার্মেন্টসে চাকরির সুবাদে ইপিজেডের ব্যারিস্টার কলেজ এলাকার আনোয়ারা ম্যানশনে অন্যান্য নারী শ্রমিকদের সঙ্গে ভাড়ায় বসবাস করতেন বলে পুলিশ জানায়। 

পুলিশ জানায়, শুক্রবার ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমানের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই মো. ইয়াছিন, এসআই মোহাম্মদ শাহীন মিয়া এবং এএসআই আব্দুর রহমান পাটোয়ারী পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। পুলিশের এই দল ব্যারিস্টার কলেজ এলাকার বিভিন্ন ভাড়া বাসা থেকে ঘটনায় জড়িত এই চারজনকে গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

এদিকে আসামীদের আদালতের সোর্পদ করা হয়েছে বলে জানালেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন,  গত ১০ এপ্রিল ওই চাকমা তরুণীর বন্ধু অংশুইচিং মারমা চিকিৎসার জন্য ফেনী থেকে চট্টগ্রামে এসে তার বাসায় ওঠেন। এ বিষয়ে একই বাসায় বসবাসকারী ওকরাইজা মারমা এলাকার পরিচিত ওথাইইনু মারমাকে জানালে সে, আপ্রুমং মারমা ও থুয়াইচিং মারমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে।

একপর্যায়ে থুয়াইচিং মারমা পূর্বপরিচিত ওকরাইজা মারমার সহায়তায় ১৯ এপ্রিল রাত পৌনে ১২টার দিকে ভুক্তভোগী চাকমা তরুণীকে ব্যারিস্টার কলেজ রোডের সিরাজ বিল্ডিংয়ের পঞ্চম তলায় আপ্রুমং মারমার ভাড়া বাসায় নিয়ে যায়।

সেখানে উচাই মারমা ও নুংথুই প্রু মারমার ছেলে আপ্রমং মারমা, উহল্লা প্রু মারমা ও সুইথুই মারমার ছেলে থুয়াইচিং মারমা এবং উহল্লা প্রু মারমা ও মৃত মাসুইনু মারমার ছেলে ওথাইইনু মারমা ওই চাকমা তরুণীকে বিভিন্ন আপত্তিকর কথা বলে।

তারা ওই তরুণীর ছেলে বন্ধু অংশুইচিং মারমার সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে নিজেদের সঙ্গেও অনৈতিক কাজ করার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে আপ্রমং মারমা, থুয়াইচিং মারমা এবং ওথাইইনু মারমা ওই চাকমা তরুণীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং বাসা ছেড়ে আত্মগোপনে চলে যায়।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: