ফেনসিডিল মামলায় সিরাজগঞ্জে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা

সিরাজগঞ্জে ভারতীয় ফেনসিডিল রাখার দায়ে রাজা মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা

2026-04-23T15:52:13+00:00
2026-04-23T15:52:13+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ফেনসিডিল মামলায় সিরাজগঞ্জে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:৫২ পিএম 
সিরাজগঞ্জে ভারতীয় ফেনসিডিল রাখার দায়ে রাজা মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি রাজা মিয়া পলাতক ছিলেন।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৮ মার্চ যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় র‌্যাব-১২ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। ওই সময় সন্ধ্যায় রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৪২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রাজা মিয়াকে আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি সিদ্দিকুর রহমান বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি রাজা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের এ রায় প্রদান করেন।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: