দেবীগঞ্জে প্রধানমন্ত্রী কন্যাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট ‌দেওয়ায় গ্রেফতার যুবক

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতি‌নি‌ধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মোঃ শাকিল আহমেদ (২৪) ওরফে ছোট বাবু নামে এক যুবককে গ্রেফতার করেছে

2026-04-23T15:38:25+00:00
2026-04-23T15:38:25+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
দেবীগঞ্জে প্রধানমন্ত্রী কন্যাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট ‌দেওয়ায় গ্রেফতার যুবক
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতি‌নি‌ধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৮ পিএম 
পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মোঃ শাকিল আহমেদ (২৪) ওরফে ছোট বাবু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

‎বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নগর ভাউলাগঞ্জ এলাকার মোঃ বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি বিতর্কিত পোস্ট প্রকাশ করেন। পোস্ট-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের সাথে নিজের ছবি দিয়ে বিতর্কিত একটি পোস্ট দেন শাকিল আহমেদ। ছবিটির উপরে লিখেন "তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল খালি আমাদের বিয়ের কার্ড দিলো না।
 ১. পরিবার কার্ড ২. তেল কার্ড ৩. খেলাধুলা কার্ড আরো কিছু কার্ড রেডি"। 
পরে পোস্টের স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। 
‎পোস্টটি নজরে আসার পর স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে এস আই ফারুকের  নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করে।
‎দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় উক্ত বিতর্কিত পোস্টের সত্যতা পাওয়া গেছে।

‎তিনি আরও জানান, এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: