পূর্বধলায় ১ হাজার ৫০ লিটার ডিজেল পাচারকালে জব্দ

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশন থেকে ১০৫০ লিটার ডিজেল অবৈধভাবে পাচারের সময় জব্দ করেছে স্থানীয় জনতা। পরে খবর

2026-04-23T15:25:10+00:00
2026-04-23T15:25:10+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
পূর্বধলায় ১ হাজার ৫০ লিটার ডিজেল পাচারকালে জব্দ
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:২৫ পিএম 
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশন থেকে ১০৫০ লিটার ডিজেল অবৈধভাবে পাচারের সময় জব্দ করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক ও ডিজেল জব্দ করে।

জানা গেছে, আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ৬টার দিকে একটি কভার ভ্যানে ৫টি ড্রামে করে প্রায় ১০০০ লিটার ডিজেল এবং একটি পিকআপ ভ্যানে ৫০ লিটার ডিজেল ময়মনসিংহের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, প্রায় প্রতিদিনই রাতের বেলায় গোপনে তেল পাচার করা হয়। আজ ভোরবেলায় গোপনে ডিজেল পরিবহনের সময় জনতার সন্দেহ হয়। পরে বিষয়টি নিশ্চিত হয়ে জ্বালানি জব্দ করা হয়।

পরে খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দিদারুল ইসলাম। এ সময় শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের আতকাপাড়া এলাকায় অবস্থিত গিরিপথ ফিলিং স্টেশন থেকে একটি কভারভ্যানে করে ডিজেল ময়মনসিংহে পাচারের চেষ্টা চলছিল।

অভিযানকালে কভারভ্যান (ঢাকা মেট্রো-অ, ১১-৫৭৯০) থেকে ১০৫০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছোটন মিয়া (৩৫), শামীম আহমেদ (৪০) ও মফিজুল ইসলাম (৩৫) নামে তিনজনকে আটক করা হয়।

সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী অবৈধভাবে তেল পাচারের দায়ে ফিলিং স্টেশনের ম্যানেজার হাসান (৩৭)-কে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

জব্দকৃত ডিজেল পরবর্তীতে স্থানীয় খাল খনন প্রকল্পে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিম জাহান জানান, পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী অবৈধভাবে তেল পাচারের দায়ে ফিলিং স্টেশনের ম্যানেজার হাসান (৩৭)-কে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটককৃত ৩ জনকে ছেড়ে দেওয়া হয় এবং জব্দকৃত ডিজেল পরবর্তীতে স্থানীয় খাল খনন প্রকল্পে হস্তান্তর করা হয়েছে। ট্যাগ অফিসার ও প্রশাসনের অনুপস্থিতিতে পাম্প ম্যানেজার অনিয়মের মাধ্যমে পেট্রোল বিক্রি করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ম্যানেজার বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, গিরিপথ ফিলিং স্টেশনের বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি পাচারের একাধিক অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ও বুধবার (২২ এপ্রিল) ভোরে এই পাম্প থেকে ফুয়েল কার্ড ছাড়াই পেট্রোল বিতরণের অভিযোগ ওঠে।

তবে এ বিষয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার হাসান দাবি করেছিলেন, ভোররাতে একদল লোক ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তেল নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, জ্বালানি পাচার রোধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: