শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২৫

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

2026-04-23T15:20:03+00:00
2026-04-23T15:20:03+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২৫
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:২০ পিএম 
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

নিহত মোহন শেখ মাধবপুর গ্রামের মৃত মতলেব শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি)'র সাবেক সদস্য শের আলী এবং বর্তমান ইউপি সদস্য লতিফ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত কয়েক দিন ধরে এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মোহন শেখ মারা যান।

সংঘর্ষে আহতদের মধ্যে মাজেদ, আব্বাস, লিংকন, আমিরুল, সাব্বির, সালামত, ওয়াসিম, জমির, আসাদ, শাকিল, আশিক, আইয়ুব, হৃদয়, মোশাররফ, আরিফ, মিন্টু, শহিদুল ও আসাদুলের নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আসাদুল ও আব্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে মাধবপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনী টহল দিচ্ছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কোভিদ মোল্লা  জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: