মদনে গাঁজাসহ চার মামলার আসামী গ্রেপ্তার

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মদনে মাদক বিরোধী অভিযানে মিস্টার মিয়া (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ।পুলিশ সূত্রে জানাযায়,

2026-04-23T15:14:36+00:00
2026-04-23T15:14:36+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মদনে গাঁজাসহ চার মামলার আসামী গ্রেপ্তার
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:১৪ পিএম 
নেত্রকোনার মদনে মাদক বিরোধী অভিযানে মিস্টার মিয়া (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে এসআই ফয়সাল (সেকেন্ড অফিসার) এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মাদক ব্যবসায়ী মিস্টার মিয়াকে রাত ৮:৩০ টার দিকে কদমশ্রী সীমারহাঁটির নৌকাঘাট এলাকা থেকে ৭০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। 

গাঁজা ব্যবসায়ী মিস্টার মিয়ার বাড়ি কদমশ্রী সীমারহাঁটি গ্রামে। তার পিতার নাম আফিল উদ্দিন। মিস্টার মিয়ার বিরুদ্ধে থানায় আরও ৪টি মাদক মামলা রয়েছে। 

উক্ত অভিযান সফল করতে এএসআই কামাল ও এএসআই সাকিবসহ সঙ্গীয় ফোর্স সার্বিকভাবে সহযোগিতা করে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান জানান, মাদক ব্যবসায়ী মিস্টার মিয়াকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় আরও ৪টি মাদক মামলা রয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: