প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়লো ১১ পয়সা

স্টাফ রিপোর্টার

জাতীয়

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধি করা

2026-04-23T14:03:33+00:00
2026-04-23T14:03:33+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
জাতীয়
প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়লো ১১ পয়সা
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:০৩ পিএম 

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে, যা আজ থেকেই কার্যকর হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে। একইভাবে আন্তঃজেলা রুটেও প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বৃদ্ধি পাবে।

মন্ত্রী আরও জানান, এই ভাড়া বৃদ্ধি শুধুমাত্র ডিজেলচালিত বাসের জন্য প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া আপাতত অপরিবর্তিত থাকবে। ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও সমন্বয় করা হতে পারে।

এদিকে, রেল ও নৌপথে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: